Nigeria | ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, আইএস সন্ত্রাসীদের গুলিতে মৃত অন্তত ২৯

Tuesday, April 28 2026, 6:31 am
Nigeria | ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে গুলিবৃষ্টি, আইএস সন্ত্রাসীদের গুলিতে মৃত অন্তত ২৯
highlightKey Highlights

রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে নিশানা করল জঙ্গিরা। ভয়াবহ এই ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।


নাইজেরিয়ায় ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারে এক খ্রিস্টান অধ্যুষিত গ্রামকে নিশানা করল জঙ্গিরা। রবিবার গভীর রাতে নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে হামলা চলে। ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা গ্রাম ঘিরে ফেলে বাড়িতে ঢুকে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। ঘুমের মধ্যেই মৃত্যু কোলে ঢলে পড়েন গ্রামবাসীরা। ভয়াবহ এই ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গ্রামবাসীদের বাড়িতে আগুন ধরিয়ে চলে যায় জঙ্গি দলটি। সোশাল মিডিয়ায় এই হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File