WB Assembly Election | খাস কলকাতা-সহ ৭টি জায়গায় মোতায়েন থাকবে NIA টিম!

Tuesday, April 28 2026, 1:16 pm
WB Assembly Election | খাস কলকাতা-সহ ৭টি জায়গায় মোতায়েন থাকবে NIA টিম!
highlightKey Highlights

মঙ্গলবার রাতে বাংলায় আসছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র টিম। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যে আসছে এনআইএ-র টিম।


বাংলায় প্রথম দফার ভোটে কয়েকটি বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই ভোট হয়েছে। এবার দ্বিতীয় ভোটের পালা। ইতিমধ্যে রাজ্যের অলিতে গলিতে ঘোরাফেরা করছে কেন্দ্রীয় বাহিনী। এরপর এবার মঙ্গলবার রাতে বাংলায় আসছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র টিম। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যে আসছে এনআইএ-র টিম। মোট ৭টি জায়গায় মোতায়েন থাকবে এনআইএ টিম। হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া, বারুইপুর, বিষ্ণুপুরে মোতায়েন রাখা হবে কেন্দ্রীয় সংস্থা। এছাড়া খাস কলকাতার কসবায় থাকবে এনআইএ টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File