NIA | সাতসকালে দুর্গাপুরে NIA তল্লাশি, নাশকতা-মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ১

Monday, July 27 2026, 5:03 am
NIA | সাতসকালে দুর্গাপুরে NIA তল্লাশি, নাশকতা-মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার ১
highlightKey Highlights

সোমবার সকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে গেল এনআইএ।


সোমবার সকালে দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে তল্লাশিতে এনআইএ-র তদন্তকারী দল। সূত্রের খবর, ওই বাড়ির বাসিন্দা গোলাম জামা পেশায় লেবার সাপ্লায়ার। সূত্রের খবর, দেশ-বিদেশে কাজের জন্য লেবার সাপ্লাই করেন তিনি। সূত্রের খবর, পুরো বাড়ি ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে NIA-এর একজন ডিএসপি পদাধিকারি-সহ ৬ সদস্যের NIA টিম। গোলাম ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে গ্রেপ্তার করেছে NIA। ছত্তিশগড়ের কোনও একটি নাশকতামূলক ঘটনার সঙ্গে গোলাম জামার নাম জড়িয়ে গিয়েছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিকা কর্মী সরবরাহের নামে মানবপাচারের অভিযোগও রয়েছে গোলামের বিরুদ্ধে। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File