NIA Police Station | অবশেষে কলকাতায় খুলল NIA থানা! মামলা রুজু করতে আর ছুটতে হবে না দিল্লিতে

Thursday, July 30 2026, 5:42 pm
NIA Police Station | অবশেষে কলকাতায় খুলল NIA থানা! মামলা রুজু করতে আর ছুটতে হবে না দিল্লিতে
highlightKey Highlights

ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোনও মামলার তদন্ত করতে গেলে মামলা রুজু করতে হত দিল্লিতে। কলকাতায় শুধুমাত্র শাখা অফিস ছিল। কিন্তু এবার সেখানে খুলল থানা।


অবশেষে কলকাতায় খুলল এনআইএ (NIA) থানা। সপ্তাহখানেক আগেই ক্যাবিনেট বৈঠকে থানা তৈরির ছাড়পত্র মেলে। তারপরই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিউটাউনের অ্যাকশন এরিয়া-৩-এ স্থিত এনবিসিসি ভবনের ১৬ তলায় চালু হচ্ছে এনআইএ থানা। উল্লেখ্য, এর আগে এনআইএ-র আওতায় পড়ে, এমন মামলার তদন্ত করতে গেলে, মামলা রুজু করতে হত দিল্লি অফিসে। এবার সেই ঝামেলা শেষ হলো। অন্যান্য থানার মতোই এই থানাতেও থাকছে ওসি, সাব ইন্সপেক্টর, কনস্টেবল। এ রাজ্যে কোনও ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা থাকলে, তা তদন্ত করা হবে এই থানা থেকে। শুধু থানা নয় এবার এনআইএ আদালতও তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File