Pahalgam Terror Attack | পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড পাক জঙ্গি নেতা হাফিজ সইদই, অতিরিক্ত চার্জশিট দাখিল NIA-র!

Key Highlightsসোমবার জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে হাফিজ সইদকে ব্যক্তিগতভাবে এবং সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জঙ্গি নেতা তথা লস্কর-ই-তৈবা ও তার সক্রিয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার জম্মুতে এনআইয়ের বিশেষ আদালতে পেশ করা অতিরিক্ত চার্জশিটে হাফিজ সইদকে ব্যক্তিগতভাবে এবং সংগঠনের প্রধান হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সোমবার জমা করা অতিরিক্ত চার্জশিটে এনআইএ বলেছে, পাকিস্তানে বসে লস্কর-ই তইবা নেতা পহেলগাঁও হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। তার পরিকল্পনা মত হত্যাকাণ্ড সম্পন্ন করা হয়। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্রের অভিযোগে হাফিজ সইদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর বিভিন্ন ধারা এবং আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ১৯৬৭-এর ধারায় মামলা রুজু করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি


