NHM Worker | ৫০০০ টাকা বেতন বাড়লো NHM কর্মীদের! ১ অগস্ট থেকে নয়া মাইনে পাবেন কর্মীরা
Thursday, July 2 2026, 4:38 pm

Key Highlightsবৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে NHM প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের ৫০০০ মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী-সহ রাজ্যের বিভিন্ন কর্মীদের বেতন বাড়লেও NHM কর্মীদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে নিযুক্ত NHM কর্মীদের নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, NHM প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত স্তরের কর্মীদের ৫০০০ মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অগস্ট থেকে এই বেতন কার্যকর হবে। উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশন বা NHM হলো ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা পরিচালিত একটি অন্যতম প্রধান স্বাস্থ্য কর্মসূচি। এই পদে রয়েছেন চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ডিটিপি অপারেটররা।
- Related topics -
- রাজ্য
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী
- স্বাস্থ্য
- স্বাস্থ্য কর্মী
- স্বাস্থ্যভবন


