Neymar Retirement | 'ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না'- জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেইমারের

Wednesday, July 29 2026, 3:48 pm
Neymar Retirement | 'ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না'- জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেইমারের
highlightKey Highlights

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তবে এ বার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজ়িলের জার্সিতে আর দেখা যাবে না তাঁকে।


তিন বছর পর জাতীয় দলে ফিরেও অধরা বিশ্বকাপ। অবশেষে ব্রাজিলের জার্সি থেকে স্বেচ্ছাবিদায় নিলেন নেইমার। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন নেইমার। সেখানেই তিনি স্পষ্ট জানান, “জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস লিখেছি, নিজের রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। হলুদ জার্সির হয়ে সবসময়ে লড়াই করেছি। কিন্তু এই লড়াইটা আর লড়তে চাই না।” ১০ নম্বর জার্সিধারী আবেগঘন কণ্ঠে জানিয়েছেন, "জাতীয় দলের হয়ে আমার অ্যাডভেঞ্চার শেষ।" প্রিকোয়ার্টারে নরওয়ের কাছে হারের পর সাংবাদিকদের বলেন, “আমি অনেক চেষ্টা করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কিন্তু এবার সব শেষ। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ করলাম।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File