Neymar Jr | চোটে কাবু নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা! চিন্তায় ব্রাজিল
Thursday, May 21 2026, 3:38 pm

Key Highlightsডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন নেইমার। সান্তোসের হয়ে বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না তিনি।
আসন্ন FIFA বিশ্বকাপের জন্য ব্রাজ়িলের স্কোয়াডে নেইমারকে রেখেছেন হেড কোচ কার্লো আন্সেলোত্তি। তবে বিশ্বকাপের আগেই চোট ভোগাচ্ছে তারকা ফুটবলারকে। সান্তোসের মেডিক্যাল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফ মাসলে দুই মিলিমিটারের এডিমা হয়েছে, যার ফলে ফোলা রয়েছে ওই অংশটি। আপাতত সান্তোসের পরবর্তী কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। ২৭ মে থেকে বিশ্বকাপের শিবির শুরু করবে সেলেকাওরা। তাঁর আগেই নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা কোচের।
- Related topics -
- খেলাধুলা
- নেইমার
- ফিফা বিশ্বকাপ
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ব্রাজিল


