Neymar Jr | “তোমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছ, চুপ করো।”- ম্যাচ জিতে হুঙ্কার? ফের চর্চায় নেইমার!

Thursday, August 6 2026, 1:51 pm
Neymar Jr | “তোমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছ, চুপ করো।”- ম্যাচ জিতে হুঙ্কার? ফের চর্চায় নেইমার!
highlightKey Highlights

একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নেইমারকে উত্তপ্তভাবে চিল্লিয়ে কথা বলতে দেখা গিয়েছে।


ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে উত্তপ্ত কথাবার্তার কারণে শিরোনামে নেইমার জুনিয়র। এদিন ম্যাংগুয়েরাও স্টেডিয়ামে কোপা দি ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে ১:০ পয়েন্টে রেমোর বিরুদ্ধে জেতে সান্তোস। জয়ের পর শেষ বাঁশি বাজতেই নেইমারকে রেমোর ডাগআউট ও সমর্থকদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। নেইমার বারবার বলেন,“তোমরা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছ, চুপ করো।” ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে নেইমারকে উত্তপ্তভাবে চিল্লিয়ে কথা বলছেন। সূত্রের খবর, ম্যাচ চলাকালীন রেমো সমর্থকরা নেইমারকে ক্রমাগত কটূক্তি করে গিয়েছেন। ম্যাচ শেষে এই ক্ষোভই বের করেন তিনি। নেইমারের এই আচরণের তীব্র সমালোচনা করেছেন রেমো ক্লাবের সভাপতি আন্তোনিও কার্লোস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File