WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Key Highlightsএক বছর পরে মাঠে ফিরেছিলেন। সোমবার, ফের চোটের কবলে পড়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র।
চোট সারিয়ে এক বছর পরে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। আল হিলালের জার্সি গায়ে খেলছিলেন ম্যাচও। সোমবার, ফের চোটের কবলে পড়ে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। এদিন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেঘলালের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোট পেয়ে ৮৬ মিনিটেই মাঠ ছাড়েন তিনি। ক্লাব সূত্রে খবর, হ্যামস্ট্রিং ছিঁড়েছে নেইমারের। ৪-৬ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। ফলে তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে জাতীয় দলে, চিন্তিত আল হিলাল ক্লাব কর্তৃপক্ষও ।



