Neymar | ২০২৬ এর বিশ্বকাপে নতুন ভূমিকায় নেইমার, স্পষ্ট করে দিলেন আন্সেলোত্তি!
Tuesday, May 19 2026, 4:07 pm

Key Highlightsজল্পনার অবসান। ২০২৬ সালের বিশ্বকাপের ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন নেইমার।
জল্পনার অবসান। ২০২৬ সালের বিশ্বকাপের ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন নেইমার। ব্রাজ়িলের রিও ডি জেনিরোতে দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্সেলোত্তি জানান, 'নেইমার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। এই বিশ্বকাপেও সে বড় ভূমিকা নিতে পারে। কিন্তু দলে থাকা বাকি ২৫ জনের মতো একই নিয়ম তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সে প্রথম একাদশে খেলতে পারে, আবার বেঞ্চেও শুরু করতে পারে।' শোনা যাচ্ছে, এবার নেইমারকে আক্রমণভাগের একেবারে সামনে নয়, বরং মাঝমাঠের কাছাকাছি ‘সেন্ট্রাল অ্যাটাকিং’ পজিশনে খেলানো হতে পারে।


