Neymar | মৃত্যুপুরী ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার, দিলেন ২ কোটি ৩৫ লক্ষ টাকার অনুদান!
Monday, June 29 2026, 10:39 am

Key Highlightsভেনেজুয়েলার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ব্রাজিল তারকা নেইমার।
মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দু’টি জোড়ালো ভূমিকম্পে কার্যত মৃত্যুপুরীতে তৈরী হয়েছে ভেনেজুয়েলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সে দেশে জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে রাজধানী কারাকাস-সহ বিস্তীর্ণ অংশ। এই অবস্থায় ভেনেজুয়েলার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ব্রাজিল তারকা নেইমার। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য তিনি আড়াই লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি। এই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয় তৈরিতে ব্যয় করা হবে। নেইমার বলেন, “আমার হৃদয় ভেনেজুয়েলার মানুষের সঙ্গে রয়েছে। আশা করি এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি জোগাবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ভেনেজুয়েলা
- নেইমার
- ভূমিকম্প
- খেলাধুলা
- ফুটবলার


