Newtown | ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ, নিউটাউনের শপিং মলে শোরগোল
Wednesday, September 23 2026, 3:10 pm

Key Highlightsত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ মারে অভিযুক্ত যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে নিউটাউনের একটি শপিং মলে ব্যাপক শোরগোল।
ত্রিকোণ প্রেমের জের। নিউটাউনের একটি শপিং মলে ত্রিকোণ প্রেমের জেরে বন্ধুর গলায় ছুরির কোপ মারলো এক তরুণ। সূত্রের খবর, বুধবার বিকেলের দিকে শপিং মলে বসে ঠান্ডা পানীয় ও কফি পান করছিলেন কয়েকজন বন্ধু। আচমকা বন্ধুদের মধ্যে বচসা শুরু হলে এক যুবক বন্ধুর ব্যাগ থেকে ছুরি বের করে অপর এক বন্ধুর গলা-সহ শরীরের একাধিক জায়গায় আঘাত করে। তাঁকে বাঁচাতে এগিয়ে এসে জখম হন পাশে থাকা আরও এক বন্ধু। ঘটনায় গুরুতর জখম দু’জন। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের জেরে হামলা করা হয়েছে। ঘটনার তদন্ত করছে টেকনো সিটি থানার পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- আত্মঘাতী হামলা
- বন্ধুত্ব
- আহত


