NewTown | নিউ টাউনে তৈরী হবে ‘আরোগ্য মন্দির’ হাসপাতাল, ‘আদানি হেলথ সিটি’-তে বিনিয়োগ আদানি গোষ্ঠীর

Saturday, July 4 2026, 5:43 am
NewTown | নিউ টাউনে তৈরী হবে ‘আরোগ্য মন্দির’ হাসপাতাল, ‘আদানি হেলথ সিটি’-তে বিনিয়োগ আদানি গোষ্ঠীর
highlightKey Highlights

আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি ৬ জুন নবান্ন এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিউ টাউনে ‘আদানি হেলথ সিটি’ তৈরির প্রস্তাব দেন।


রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। ৬ জুন  আদানি গোষ্ঠীর এমডি কর্ণ আদানি নবান্ন এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিউ টাউনে ‘আদানি হেলথ সিটি’ তৈরির প্রস্তাব দিয়েছেন। একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরী হবে। এর নাম দেওয়া হবে ‘আরোগ্য মন্দির’। আমেরিকার বিখ্যাত মেয়ো ক্লিনিক চেনের সঙ্গে গাঁটছড়া বেঁধে হাসপাতাল পরিচালনা করতে চায় আদানি গোষ্ঠী। রোবটিক সার্জারির মতো অত্যাধুনিক চিকিৎসা সহ মেডিক্যাল পঠনপাঠনের ব্যবস্থাও থাকবে। ১৫০ আসনের এমবিবিএস পঠন-পাঠনের মেডিক্যাল কলেজ, ৬০ আসনের নার্সিং কলেজ থাকবে ক্যাম্পাসে। এমডি পড়ার জন্য ৮০টি আসন থাকবে। থাকবে গবেষণার সুযোগও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File