Newtown | নিউটাউনের অভিজাত মলের পার্লারে দেহ ব্যবসা! খদ্দের-মালিক বিবাদে প্রকাশ্যে ফাঁস কুকীর্তি, গ্রেপ্তার ৩

Thursday, June 25 2026, 5:42 am
Newtown | নিউটাউনের অভিজাত মলের পার্লারে দেহ ব্যবসা! খদ্দের-মালিক বিবাদে প্রকাশ্যে ফাঁস কুকীর্তি, গ্রেপ্তার ৩
highlightKey Highlights

মহিলাদের দিয়ে মাসাজ করানোর নামে দেহ ব্যবসা করা হয় বলে অভিযোগ। বুধবার কোনও কারণে ঝামেলা। তাতেই হাতাহাতিতে জড়ায় মালিক ও গ্রাহকপক্ষ।


নিউটাউনের ডাউনটাউন শপিং মলে নাইট কুইন নামে একটি স্পা-মাসাজ পার্লার রয়েছে। এই অভিজাত পার্লারে পুরুষ গ্রাহকদের আনাগোনা লেগেই থাকত। বুধবার মদ্যপ অবস্থায় বেশকিছু যুবক ওই পার্লারে যান। কোনো কারণে মালিকপক্ষের সঙ্গে বচসা বাঁধে তাঁদের। মদ্যপ যুবকদের বিরুদ্ধে মাসাজ পার্লারারের মহিলাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ। ঘটনায় প্রথমে ৫ জন পরে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই পার্লারে মাসাজের আড়ালে দেহ ব্যবসা চালানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File