Biswa Bangla | বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় আগুন! বড়সড় বিপদ এড়াল দমকল!
Wednesday, October 21 2026, 2:54 pm

Key Highlightsদশমীর সন্ধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় হঠাৎ আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়।
দশমীর সন্ধ্যায় নিউটাউনের বিশ্ব বাংলা গেটের ঝুলন্ত রেস্তরাঁয় হঠাৎ আগুন লেগে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়। পুজোর দিনগুলিতে ওই রেস্তরাঁয় দর্শনার্থীদের ভিড় ছিল প্রচুর। বুধবার সন্ধ্যাতেও কর্মী ও পর্যটক মিলিয়ে প্রায় ৫০ জন ভিতরে ছিলেন। রেস্তরাঁর নিচের দিক থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখে দ্রুত দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। দমকলকর্মী ও পুলিশের যৌথ উদ্যোগে আটকে থাকা সবাইকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে এবং ওই রেস্তরাঁর নিরাপত্তা খতিয়ে দেখতে সিকিউরিটি অডিটের নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- নিউটাউন
- অগ্নিকান্ড
- রেস্তোরাঁ


