Vande Bharat | হাওড়া-গুয়াহাটির পর আরও একটি রুটে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার, থাকছে কী কী সুবিধা?
Friday, April 24 2026, 3:46 pm

Key Highlightsবর্তমানে ট্রেনে চেপে মুম্বই থেকে বেঙ্গালুরু যেতে ২১ থেকে ২৩ ঘণ্টা সময় লাগে। তবে বন্দে ভারত স্লিপার ট্রেনে আনুমানিক ১৫ থেকে ১৭ ঘণ্টা সময় লাগবে।
এবার হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর নতুন আরেকটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার পরিকল্পনা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মুম্বই থেকে বেঙ্গালুরু রুটে এই ট্রেন চলবে। এই ট্রেনে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত ১৬টি আধুনিক স্লিপার কোচ, থাকবে অত্যাধুনিক অ্যাডভান্সড সাসপেনশন, এছাড়াও এই ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিবেগ হবে এই ট্রেনের। উল্লেখ্য, বর্তমানে ট্রেনে চেপে মুম্বই থেকে বেঙ্গালুরু যেতে ২১ থেকে ২৩ ঘণ্টা সময় লাগে। তবে বন্দে ভারত স্লিপার ট্রেনে আনুমানিক ১৫ থেকে ১৭ ঘণ্টা সময় লাগবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- বন্দে ভারত


