New TMC | নেত্রী মমতাকেই ‘পরামর্শদাতা’ হিসেবে চায় নতুন তৃণমূল, “অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই", বললেন ঋতব্রত!
Wednesday, June 3 2026, 1:18 pm

Key Highlightsনতুন পরিষদীয় দলের চিফ হুইপ আখিরুজ্জামান সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় নেই।”
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই দলনেত্রী হিসেবে'। বিধানসভায় ‘নতুন তৃণমূলে’র বিধায়করা বিরোধী দলনেতা বেছে নেওয়ার পর এমনটাই জানালেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আখিরুজ্জামান। নতুন পরিষদীয় দলের চিফ হুইপ আখিরুজ্জামান সাংবাদিক বৈঠকে বলেন, “এখানে আমরা যাঁরা সকলেই তৃণমূলের বিধায়ক। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় নেই।” এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসাবে থাকার আবেদন জানিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য্যোপাধ্যায় বললেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘দূর-দূরান্ত’ পর্যন্ত এই বিধানসভার কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তিনি আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করুন। তিনি আমাদের সঙ্গে থাকলে আমরা সফলভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী


