New TMC | গঠিত হল ‘নব তৃণমূল ব্লক’, বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়!
Wednesday, June 3 2026, 8:44 am

Key Highlightsতৃণমূল হয়ে গেল দু’টুকরো। একটি আদি তৃণমূল, অন্যটি হল ‘নব তৃণমূল ব্লক’।
তৃণমূল হয়ে গেল দু’টুকরো। একটি আদি তৃণমূল, অন্যটি হল ‘নব তৃণমূল ব্লক’। বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন করেন তৃণমূলের ৫৮ জন বিধায়ক। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও ৬ জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। জানা গিয়েছে, মুখ্য সচেতক মনোনীত হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপ-নেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে। বিধানসভা সূত্রের খবর, স্পিকার বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় চেয়েছেন। তার মধ্যেই ঋতব্রত-সন্দীপনদের আনুষ্ঠানিক ভাবে গৃহীত হতে পারে। এদিন বিধানসভায় প্রবেশের সময়ে সন্দীপন দাবি করেছিলেন, দুই-তৃতীয়াংশের বেশি তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক রয়েছে তাঁদের।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস


