New Syllabus-Book | নতুন বছরে পড়ুয়াদের হাতে নতুন বই! থাকছে বন্দে মাতরম ও সংবিধানের প্রস্তাব, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Key Highlightsমঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। রাজ্য সরকারের প্রত্যেক স্থায়ী কর্মী (গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি বা সমতুল) এই সুবিধা পাবেন।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদল করতে তৎপর রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে সপ্তম ও অষ্টম শ্রেণিতে কম্পিউটার শিক্ষাকে (আইসিটি) পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন স্কুলশিক্ষা মন্ত্রী। ২০২৭ সাল থেকে চালু হবে নতুন বই। তাতে থাকবে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোডিং। সংশ্লিষ্ট স্কুলের কম্পিউটার ইন্সট্রাক্টররাই পড়াবেন এই বিষয়। সপ্তম ও অষ্টম শ্রেণিতে তৃতীয় ভাষার বই (সংস্কৃত, আরবী, হিন্দি) প্রকাশের কথাও জানান তিনি। এছাড়াও সরকারি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রগীত বন্দে মাতরম ও সংবিধানের প্রস্তাব। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, “ছাত্রছাত্রীরা এগুলো শিখলে আরও সুশৃঙ্খল নাগরিক সমাজ গড়ে উঠবে।” এদিন মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের বিষয়ও পাঠ্যক্রমে যুক্ত হয়েছে। পাঠ্যক্রম থেকে বাদ পড়ছে সিঙ্গুর আন্দোলন।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- রাজ্য
- শিক্ষাদফতর
- শিক্ষা ব্যবস্থা


