Home Loan | RBI-র নতুন নিয়মে পরিবর্তন আসতে পারে আপনার ব্যক্তিগত ঋণ বা গৃহ ঋণে!

Thursday, August 20 2026, 1:55 pm
Home Loan | RBI-র নতুন নিয়মে পরিবর্তন আসতে পারে আপনার ব্যক্তিগত ঋণ বা গৃহ ঋণে!
highlightKey Highlights

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঋণের ফ্লোটিং রেটে বড়সড় পরিবর্তন হতে পারে।


রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ঋণের ফ্লোটিং রেটে বড়সড় পরিবর্তন হতে পারে। এর ফলে বড় পরিবর্তন আসতে পারে আপনার ব্যক্তিগত ঋণ বা গৃহ ঋণে সুদের হারে। আরবিআই-এর প্রস্তাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে সুদের হার রিসেটের সময়সীমা। বর্তমানে অনেক ফ্লোটিং রেটের ঋণের সুদের হার বছরে একবার করে পরিবর্তন হয়। ফলে আরবিআই রেপো রেট কমালেও, তার সুবিধা ঋণগ্রহীতার কাছে পৌঁছতে কয়েক মাস সময় লেগে যায়। নতুন প্রস্তাব অনুযায়ী, ফ্লোটিং রেটের ঋণের সুদের হার সর্বোচ্চ তিন মাসের মধ্যে রিসেট করতে হবে। ফলে রেপো-রেটের সঙ্গে যুক্ত হোম লোনের ক্ষেত্রে আরবিআই I সুদের হার কমালে, তার সুবিধা দ্রুত পাওয়া যেতে পারে। তবে এর উল্টো দিকও রয়েছে। আরবিআই রেপো রেট বাড়ালে সুদের হার এবং ইএমআই-ও দ্রুত বাড়তে পারে।যদিও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই প্রস্তাবনা এখনও খসড়া স্তরে রয়েছে। সাধারণ মানুষকে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত তাদের মতামত গ্রহণ করা হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File