New Market Hotel Fire | অগ্নিকাণ্ডের জের, শহরের ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস ধরালো দমকল বিভাগ!

Friday, August 21 2026, 4:56 am
New Market Hotel Fire | অগ্নিকাণ্ডের জের, শহরের ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস ধরালো দমকল বিভাগ!
highlightKey Highlights

নিউ মার্কেট লাগোয়া মির্জা গালিব স্ট্রিটে জতুগৃহ হয়ে ওঠা ‘শিখা ইন’ নামের ওই গেস্ট হাউসের আগুন শহরের হোটেল, গেস্ট হাউসগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।


মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই শহরের সবকটা হোটেলের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। এরপরই নড়েচড়ে বসেছে দমকল বিভাগ। সূত্রের খবর, ইতিমধ্যেই ৩৭ এ অর্থাৎ দমকল আইনের নির্দিষ্ট ধারায় মির্জা গালিব স্ট্রিটের মোট ৯টি গেস্ট হাউস ও চারটি রেস্তরাঁ কাম পানশালাকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। কোথাকার অগ্নিনির্বাপণ সুরক্ষা কেমন তা ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে তাদের। উত্তর সন্তোষজনক না হলে হোটেল ও রেস্তরাঁগুলি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File