New Market Hotel | নিউ মার্কেটে অগ্নিকান্ডে জের, ৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার! ‘মোটা দাঁও' গেস্ট হাউসগুলোর!

Saturday, August 22 2026, 6:10 am
New Market Hotel | নিউ মার্কেটে অগ্নিকান্ডে জের, ৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার! ‘মোটা দাঁও' গেস্ট হাউসগুলোর!
highlightKey Highlights

এতদিন দৈনিক যে রুমগুলি ৫০০ বা ৬০০ টাকা ভাড়া নিতেন সেগুলি রাতারাতি দেড় থেকে দু’হাজার টাকা নিচ্ছেন বলে অভিযোগ নিউ মার্কেট ফেরত চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের।


মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ওই অঞ্চলের একাধিক গেস্ট হাউসে নোটিস ধরিয়েছে দমকল বিভাগ। বন্ধ একাধিক হোটেল। অভিযোগ, অগ্নিকাণ্ডের পরই সুযোগ পেয়ে ‘মোটা দাঁও’ মারছেন গেস্ট হাউসের মালিকরা। দৈনিক যে রুমগুলি ৫০০ বা ৬০০ টাকা ভাড়া ছিল সেগুলি রাতারাতি দেড় থেকে দু’হাজার টাকা হয়ে গিয়েছে। এর জেরে চরম বিপদে পড়েছেন কম বাজেটে চিকিৎসা করাবেন বলে কলকাতায় আসা বাংলাদেশীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File