Tulu Mondal | টুলু-কাণ্ডের তদন্তে নতুন সূত্র, মিললো পাথর ব্যবসার হিসেব লেখা ডায়েরি!

Tuesday, August 4 2026, 5:33 am
Tulu Mondal | টুলু-কাণ্ডের তদন্তে নতুন সূত্র, মিললো পাথর ব্যবসার হিসেব লেখা ডায়েরি!
highlightKey Highlights

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বিশাল বেআইনি সাম্রাজ্যের কিনারায় এবার তদন্তকারীদের হাতে এল গুরুত্বপূর্ণ সূত্র।


বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বিশাল বেআইনি সাম্রাজ্যের কিনারায় এবার তদন্তকারীদের হাতে এল গুরুত্বপূর্ণ সূত্র। সোমবার তাঁর ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তাঁর কাছ থেকেই এক ডায়েরি উদ্ধার হয়েছে। ডায়েরি সম্পর্কে পুলিশ ‘স্পিকটি নট’ হলেও সোমবার আদালতে সওয়াল-জবাবের সময় এ বিষয়ে বিশদে তথ্য পেশ করেছেন সরকারি আইনজীবী। সেখান থেকে জানা যাচ্ছে, ওই ডায়েরিতে হিসেবনিকেশ রাখতেন ম্যানেজার সীতেশই। তাতে উল্লেখ, টুলুর ব্যবসার বখরা পেতেন প্রশাসনিক আধিকারিকরাও! তদন্তকারীদের দাবি, ডায়েরির প্রতিটি পাতায় বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে টুলু মণ্ডলের কথিত বেআইনি আর্থিক লেনদেনের বিস্তারিত হিসাব লেখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, হাতে লেখা ওই ডায়েরিতে সীতেশ নিজেই সমস্ত হিসাব লিখে রাখতেন। তদন্তকারী সূত্রের দাবি, সেই নথিতে জেলার বর্তমান ও প্রাক্তন বহু ছোট-বড় প্রশাসনিক আধিকারিকের নাম রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File