Kolkata Metro | দেড় ঘণ্টার পথ অতিক্রম হবে ৩৫ মিনিটে! ২০২৬ সালের মধ্যেই চালু হবে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা!

Key Highlightsসবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই চালু হবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা।
সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই চালু হবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মেট্রো রেলওয়েলর জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই যাতে অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবাকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এগিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে দেড় ঘণ্টার রাস্তা অতিক্রম করা যাবে ৩৫ মিনিটে। যে ৩১ মিটার 'মিসিং লিঙ্ক' জোড়া বাকি আছে, সেটা সম্পূর্ণ হলেই বেলেঘাটা ছাড়িয়ে নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত জুড়ে যাবে অরেঞ্জ লাইন। আপাতত অরেঞ্জ লাইনের মেট্রো চালু আছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। ইতিমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ (আইটি সেন্টার), নলবন এবং গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন তৈরি হয়ে গিয়েছে। ফলে শেষ পর্যায়ের কাজ, কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) পরিদর্শনের পরে ২০২৬ সালের মধ্যেই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার আশা করা হচ্ছে।


