Farakka Rail Line | মেরামতি প্রায় শেষ, ফারাক্কা থেকে কখন চলবে ট্রেন? জানালো রেল
Saturday, September 5 2026, 4:32 am

Key Highlightsঅবশেষে মিলল স্বস্তির খবর। জানা গেল, নিউ ফরাক্কায় রেল লাইনে ধস মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে।
উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ স্বভাবিক করতে রাতভর ফারাক্কার রেললাইন মেরামতের কাজ করেছেন রেলকর্মীরা। সূত্রের খবর, আপ লাইনের পাশে যেখানে ধস নেমেছিল, সেখানে পাইলিং করতে সময় লাগছিল। পাইলিং কাজ শেষ হতেই দ্রুত কাজ এগিয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই লাইন সংস্কারের কাজ শেষ হবে। রেল সূত্রে খবর, লাইন সংস্কারের কাজ শেষ হলে আগে ট্রায়াল রান হবে। সেই ট্রায়াল রান সফল হলে, তারপর ধীরে ধীরে ওই লাইনে রেল চলাচল শুরু হবে। প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। আজ দুপুরের মধ্যেই উত্তরবঙ্গের ট্রেন চলাচল ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সংস্কারের কাজ।
- Related topics -
- রাজ্য
- ফারাক্কা
- রেল মন্ত্রক
- রেলওয়ে বোর্ড
- ভারতীয় রেল
- রেল পরিষেবা
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- দূরপাল্লার ট্রেন
- ভূমিধস


