Hormuz | হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ নয়, কড়া পদক্ষেপ নয়াদিল্লির!
Thursday, July 16 2026, 3:32 pm

Key Highlights‘ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং’ (ডিজিএমএ) থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ করা যাবে না।
দিন কয়েক আগেই ওমান উপকূলের কাছে হরমুজ় প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে ইরানের হামলায় মৃত্যু হয়েছে ভারতীয় এক নাবিকের। এই ঘটনার পরে এবার কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। ‘ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং’ (ডিজিএমএ) থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনও জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ করা যাবে না। ভারতীয় জাহাজ মালিক, ব্যবস্থাপক এবং নিয়োগকারী সংস্থাগুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি হয়েছে। ডিজিএমএ বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় নাবিকদের সুরক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকেও কড়া নজর রেখেছে তারা।
- Related topics -
- দেশ
- ভারত
- হরমুজ় প্রণালী


