India-Oman | ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ কার্যকর করল নয়াদিল্লি, ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর আর লাগবে না কর!
Tuesday, June 2 2026, 3:51 pm

Key Highlightsমধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেই ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ কার্যকর করল নয়াদিল্লি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেই ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সেপা’ কার্যকর করল নয়াদিল্লি। ইতিমধ্যেই আরব সাগর ঘেঁষা ওমান উপকূল বরাবর জাহাজ চলাচল শুরু করেছে বেশ কয়েকটি দেশ। ভারতেরও কিছু জাহাজ ওই পথ দিয়ে যাচ্ছে। চুক্তি কার্যকর হওয়ার ফলে এই সুবিধা আরও বেশি মিলবে। সেই সঙ্গে ওমানের সঙ্গে বাণিজ্য আরও মসৃণ হলে হরমুজ প্রণালী এড়িয়ে বহু পণ্যের লেনদেন সম্ভব হবে। এই চুক্তির ফলে এবার থেকে ওমানে ভারতের প্রায় ৯৯ শতাংশ রপ্তানি পণ্যের উপর আর কোনও কর লাগবে না। জামাকাপড়, সোনাদানা, চামড়ার জুতো, ওষুধ, প্লাস্টিক এবং গাড়ির মতো শ্রমনিবিড় শিল্পগুলি এই শুল্কমুক্ত সুবিধার আওতায় আসছে। ওমানও ভারতের বাজারে বড় ছাড় পাবে।


