Sealdah Station | ভোগান্তি কমবে দূরপাল্লা ট্রেনের যাত্রীদের, শিয়ালদহ স্টেশনে চালু করা হল নতুন সেন্ট্রাল গেট!

Key Highlightsদূরপাল্লা ট্রেনের যাত্রীদের যাত্রা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল।
দূরপাল্লা ট্রেনের যাত্রীদের যাত্রা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। 'শিয়ালদহ স্টেশনে চালু করা হল নতুন সেন্ট্রাল গেট। এতদিন পর্যন্ত যাত্রীদের মূলত প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেটের উপর নির্ভর করেই স্টেশনে প্রবেশ ও প্রস্থান করতে হতো। কিন্তু একই প্রবেশপথ ব্যবহার করতেন লোকাল এবং দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। ফলে ব্যস্ত সময়ে স্টেশনে প্রবল ভিড়ের সৃষ্টি হতো এবং যাত্রীদের ভোগান্তিও বাড়ত। সেই সমস্যা দূর করতেই নতুন সেন্ট্রাল গেট চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। নতুন গেটের আর একটি বড় সুবিধা হল, এর ঠিক বাইরেই রয়েছে প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ড। ফলে ট্রেন থেকে নেমেই যাত্রীরা সহজে ট্যাক্সি পেয়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং স্টেশনের বিভিন্ন অংশে চাপ কমাতে প্ল্যাটফর্মভিত্তিক নির্দিষ্ট গেট ব্যবহারের নির্দেশিকাও জারি করেছে পূর্ব রেল। সেই অনুযায়ী, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য প্রফুল্ল দ্বার অথবা নর্থ গেট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- শিয়ালদহ
- ট্রেন


