BED College | রাজ্যের ২০৫টি বিএড কলেজে নতুন ভর্তি বন্ধ, হাইকোর্টে মামলা!
Monday, November 9 2026, 2:23 pm

Key Highlightsরাজ্যের ২০৫টি বিএড কলেজে ২০২৬-২৮ সেশনে নতুন ভর্তি ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
রাজ্যের ২০৫টি বিএড কলেজে ২০২৬-২৮ সেশনে নতুন ভর্তি ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রশাসনিক মানদণ্ড পূরণ না করায় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কলেজগুলির অ্যাফিলিয়েশন রিনিউ করেনি। এর ফলে থমকে গেছে কলেজগুলির কার্যক্রম। সরকারি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা করেছে ৫৭টি কলেজ। কলেজগুলির অভিযোগ, কী কারণে ভর্তি বন্ধ করা হলো, তার কোনো স্পষ্ট নোটিস বা সুনির্দিষ্ট ত্রুটির তালিকা দেওয়া হয়নি। পরিপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল বলেও তাদের দাবি। উচ্চশিক্ষা দপ্তরের পূর্বের নির্দেশ অনুযায়ী, মানদণ্ড পূরণ করতে না পারায় এই ২০৫টি কলেজকে ছাড়পত্র দেওয়া হয়নি। তবে ত্রুটি সংশোধন করলে তারা পরবর্তী সেশনের জন্য আবেদন করতে পারবে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট


