AC Local Train | শিয়ালদহ-বারসত লাইনে নতুন এসি লোকাল! কখন থেকে পাবেন এই ট্রেন?
Wednesday, July 1 2026, 12:59 pm

Key Highlightsডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল শুরু হবে।
ট্রেন যাত্রীদের জন্য সুখবর। নতুন এসি লোকালের ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল শুরু হবে। সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসত পৌঁছবে সকালে ১১টা ১৮ মিনিটে। এদিকে বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে। এই শিয়ালদহ-বারাসত এসি লোকাল বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। এখন শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল। শিয়ালদহ স্টেশন থেকে নতুন ট্রেন গুলির পরিষেবাটি আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন (সোমবার থেকে শুক্রবার) চালানো হবে। ৬ জুলাই অর্থাৎ সোমবার থেকে চালু হবে।
- Related topics -
- শহর কলকাতা
- শিয়ালদহ
- বারাসাত
- ট্রেন
- লোকাল ট্রেন


