Subhas Chandra Bose | ভারতে ‘চিতাভস্ম’ নিয়ে এসে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে চান নেতাজি কন্যা অনিতা, কেন্দ্রের কাছে জবাব চাইলো সুপ্রিম কোর্ট!

Tuesday, August 11 2026, 11:49 am
Subhas Chandra Bose | ভারতে ‘চিতাভস্ম’ নিয়ে এসে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে চান নেতাজি কন্যা অনিতা, কেন্দ্রের কাছে জবাব চাইলো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির ‘চিতাভস্ম’ ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ।


১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন। আবার তা মানতে চান না অনেক নেতাজি বিশেষজ্ঞই। এই অবস্থায় জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে রাখা নেতাজির ‘চিতাভস্ম’ ভারতে ফেরাতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। জাপান থেকে নেতাজির চিতাভস্ম ভারতে এনে শেষকৃত্য সম্পন্ন করতে চান তিনি। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। অনিতা বসু পাফের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, জাপান থেকে নেতাজির নিয়ে এসে ভারতে শেষকৃত্য সম্পন্ন করতে চান তাঁর কন্যা। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে নোটিস ইস্যু করল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। এখন কেন্দ্র কী জবাব দেয়, সেটাই দেখার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File