Netaji grandson Chandra Bose | রাজনীতি ছেড়ে দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু! ভোটের তিনমাস আগে মাথায় হাত তৃণমূলের
Monday, August 3 2026, 4:40 pm

Key Highlightsরাজনীতিই ছেড়ে দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু! সোমবার তিনি ঘাসফুল শিবির থেকে সরে দাঁড়িয়েছেন।
গত বিধানসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে বড় চমক দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দ্র বসু। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছিলেন, ”কয়েক বছর আগে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ঐতিহাসিক ভুল করেছিলাম। সেই ভুল আমি আজ সংশোধন করে নিলাম।” তবে চারমাসের মধ্যেই তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র! বিজেপি ছাড়ার সময়ে চন্দ্র বসু জানিয়েছিলেন, “২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের দিকে তাকিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার যে আদর্শ ছিল বোসদের মধ্যে, সেটাই বিজেপির মাধ্যমে এগিয়ে যেতে চেয়েছিলাম। এমনকি নেতাজির আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপির মধ্যেই আজাদ হিন্দ মোর্চা শুরু করারও কথা ছিল। কিন্তু এখনও সেসব কিছুই হয়নি।” ভোটের ফল ঘোষণার ঠিক তিনমাস পর সোমবার মাত্র দু’লাইনের চিঠি লিখে তৃণমূল ছাড়লেন চন্দ্র বসু।
- Related topics -
- রাজনীতি
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- নেতাজি
- ইস্তফা পত্র
- পদত্যাগ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি সাংসদ
- বিজেপি নেত্রী
- বিজেপি কর্মী
- পশ্চিমবঙ্গ
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল রাজ্যসভার সাংসদ


