Nepal youth protest | বলেন্দ্র শাহর বিরুদ্ধে পথে নেপালের জেন-জি! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে ‘আত্মাহুতি’ তিন যুবকের

Sunday, July 12 2026, 4:19 pm
Nepal youth protest | বলেন্দ্র শাহর বিরুদ্ধে পথে নেপালের জেন-জি! প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে ‘আত্মাহুতি’ তিন যুবকের
highlightKey Highlights

বলেন্দ্রর ইস্তফার দাবিতে গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।


গত বছর নেপালে জেন-জি বিদ্রোহ ও প্রাক্তন কেপি শর্মা ওলির সরকারের পতনের মূলে ছিলেন বলেন্দ্র শাহ। ওলিকে সরিয়ে মাত্র ৩৫ বছরে দেশের প্রধানমন্ত্রী হন বলেন্দ্র শাহ। নতুন সরকারের এক বছর পার হওয়ার আগেই বলেন্দ্রর ইস্তফার দাবিতে রাস্তায় নেপালের জেন-জি। জেন-জি নেপাল সংগঠনের অভিযোগ, দেশের যুবকদের কর্মসংস্থান ও আয় বাড়াতে বাজেট ও নীতিমালা সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এই সরকার। প্রধানমন্ত্রী শাহ জনবিরোধী ও স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। বিক্ষোভ চলাকালীন গত ৩ দিনে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রল ঢেলে গায়ে আগুন দিয়েছেন ৩ যুবক। চিকিৎসাধীন অবস্থায় যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File