Nepal | নেপালের কয়েন থেকে সরছে ভারতের বিতর্কিত মানচিত্র, নতুন নকশায় অনুমোদন মন্ত্রিসভার!
Wednesday, July 22 2026, 3:23 pm

Key Highlightsদীর্ঘদিন ধরে নেপালের একটাকার কয়েনে ভারতের বিতর্কিত একটি মানচিত্রকে ঘিরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা ছিল।
দীর্ঘদিন ধরে নেপালের একটাকার কয়েনে ভারতের বিতর্কিত একটি মানচিত্রকে ঘিরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা ছিল। এবার নেপালে নতুন সরকার গঠনের পরে এক টাকার কয়েন থেকে বিতর্কিত ওই ম্যাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। ইতিমধ্যে একটাকা ও দু’টাকার কয়েনের নতুন নকশা অনুমোদন করেছে নেপালের মন্ত্রিসভা। বেশ কয়েক বছর ধরেই নেপালের একটাকার কয়েনের মানচিত্রে ভারতের উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি এলাকাকে নেপালের অংশ হিসেবে দেখানো আছে। এই বিতর্কিত মানচিত্র নিয়ে অতীতে দুই দেশের সম্পর্কে আড়ষ্টতা তৈরি হলেও এ বার তা সংশোধন করতে উদ্যোগী হলো নেপালের বালেন্দ্র সরকার। তবে দু’টাকার কয়েন থেকে ওই বিতর্কিত মানচিত্র এখনই সরানো হচ্ছে না বলে জানিয়েছে নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- ভারত


