Nepal PM | "ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল, মহাসাগরের মতোই বিশাল", দিল্লিকে বার্তা নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্রর

Monday, November 23 2026, 1:07 pm
Nepal PM | "ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল, মহাসাগরের মতোই বিশাল", দিল্লিকে বার্তা নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্রর
highlightKey Highlights

বিশ্লেষকদের একাংশের মতে, ‘ভারসাম্যের খেলা’য় মেতে থাকলেও আসলে চিনে মোহভঙ্গ হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর। সে কারণেই দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন তিনি।


প্রথমবার ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। এদিন সরযূ-কমলা এক্সপ্রেস (যা অযোধ্যা-জনকপুর এক্সপ্রেস নামেও পরিচিত) ট্রেন পরিষেবা চালু করলেন বলেন্দ্র ও মোদি। তারপরই নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্য, “ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল, মহাসাগরের মতোই বিশাল”। সূত্রের খবর, ইতিমধ্যেই কাঠমান্ডুর বন্যা-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪,০০০ কোটি নেপালি রুপি (ভারতীয় অঙ্কে যা প্রায় ১৫ হাজার কোটি টাকা) মূল্যের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, “নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ভারত নেপালের জন্য ২৪,০০০ কোটি নেপালি মুদ্রায় একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করছে।” বিশেষজ্ঞদের মতে ‘চিনপন্থী’ ধারণা বদলে ভারতের দিকেই ঝুঁকেছেন নয়া প্রধানমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File