Nepal Flash Flood | নেপাল-তিব্বত সীমান্তে হড়পা বান! নিখোঁজ কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া ৪০০ তীর্থযাত্রী!
Wednesday, August 26 2026, 3:52 pm

Key Highlightsবন্যায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিখোঁজ তিব্বতের কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রী।
বুধবার সকালে নেপালের রাসুল জেলায় ভোলকোশী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভয়াবহ হড়পা বানে নিশ্চিহ্ন একাধিক গ্রাম। বন্যার জেরে নিখোঁজ তিব্বতের কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া প্রায় ৪০০ তীর্থযাত্রী। কাঠমান্ডুর 'টাচ কৈলাস ট্রাভেস অ্যান্ড ট্যুরস'-এর প্রধান বসু কুমার অধিকারী জানান, ৯৩ জন নেপালি-সহ মোট ৩৯০ জন তীর্থযাত্রীর আজ সীমান্ত পার হওয়ার কথা ছিল। দুপুর ৩টে অবধি হাতে গোনা কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বহু পুলিশকর্মীর সঙ্গেও যোগাযোগ করা যায়নি। নিখোঁজদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- নেপাল পার্লামেন্ট
- বন্যা
- ভূমিধস
- কাঠমান্ডু


