Nepal Update | কেউ স্বজনকে হারিয়েছেন, কারও প্রিয়জনের খোঁজ মেলেনি! তবুও কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য চালাচ্ছেন নেপালবাসী
Sunday, September 6 2026, 3:49 pm

Key Highlightsপারিবারিক ক্ষতির পরেও নেপালের অনেক সাধারণ মানুষ নেমে পড়ছেন উদ্ধারকাজে। নেপালের সেনাকর্মী, অন্যান্য উদ্ধারকারী দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাগাতার কাজ করে যাচ্ছেন।
ভয়াবহ বিপর্যয়ে নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪১ জন। ৪৯৯৬ জন মানুষ এখনও নিখোঁজ। ১৩,১০৪ জনকে উদ্ধার করা গিয়েছে। বিপর্যয়ের দিন থেকে স্থানীয় বাসিন্দা সুচিত জোশীর স্ত্রী, সাত বছরের কন্যা, শ্যালিকা ও ভাইপো নিখোঁজ। নিখোঁজ একাধিক বাসিন্দাদের পরিবার পরিজন। এই পরিস্থিতিতেও অনেক স্থানীয় মানুষ বেঁচে যাওয়া দুর্গতদের উদ্ধারে এবং ত্রাণ বিতরণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। নেপালের সেনাকর্মী, অন্যান্য উদ্ধারকারী দলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাগাতার পর্যটকদের উদ্ধার করে যাচ্ছেন এলাকার মানুষরা। নেপালের রসুয়া ও নুয়াকোট জেলায় এমন বহু মানবিক ছবি সামনে এসেছে।


