Nepal Flood | নেপালে মিরাকেল! ডিএনএ নমুনাও সংগ্রহের ৩৭ দিন পর উদ্ধার মালয়েশীয় পর্যটক

Sunday, October 4 2026, 4:17 pm
Nepal Flood | নেপালে মিরাকেল! ডিএনএ নমুনাও সংগ্রহের ৩৭ দিন পর উদ্ধার মালয়েশীয় পর্যটক
highlightKey Highlights

নেপালের হড়পা বান ও ভূমিধসের ঘটনার ৩৭ দিন পর অক্ষত শরীরে উদ্ধার হলেন মালয়েশিয়ার এক যুবক।


নেপালে ভয়ংকর বন্যার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ৩৭ দিন পর উদ্ধার করা হলো মালয়েশিয়ার এক সোলো ট্রাভেলারকে। মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘MASFIH’-এর তরফে জানানো হয়েছে, ২৫ আগস্ট নাগথালি ভিউ পয়েন্টে তাঁকে শেষ দেখা গিয়েছিল। পরিবারের ধারণা হয়েছিল, তিনি মারা গিয়েছেন। সেইমতো ডিএনএ নমুনাও পাঠানো হয় পরিবারের তরফে। তবে বৃহস্পতিবার তিনি কাঠমান্ডুর মালয়েশিয়া দূতাবাসে হাজির হন। কাঠমান্ডু থেকে বিমানে মালয়েশিয়াতে ফিরে গিয়েছেন তিনি। উল্লেখ্য, নেপালের বন্যায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৫১। অন্তত ৬ হাজার মানুষ এখনও নিখোঁজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File