Nepal Flood Update | নেপালের সুড়ঙ্গে কাদায় আটকে বহু মানুষ! উদ্ধারকাজে সাহায্য করছেন এভারেস্ট পর্বতারোহীরা!
Sunday, August 30 2026, 6:16 am

Key Highlightsরাসুয়ার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে এ রকম ৬ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে শনিবারই সেই সুড়ঙ্গে প্রবেশ করেছিল পর্বতারোহীদের একটি দল।
হরপা বান থেকে বাঁচতে সুড়ঙ্গের আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। কাদায় বুজে গিয়েছে সুড়ঙ্গের প্রবেশপথ। আটকে পড়া লোকেদের উদ্ধার করতে এবার হাত লাগালেন এভারেস্টের পর্বতারোহীরা। খবর পাওয়া গিয়েছিল, রাসুয়ার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৬ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে শনিবারই দড়ির সাহায্যে সুড়ঙ্গের প্রায় ১২০ মিটার গভীরে সেই সুড়ঙ্গে প্রবেশ করে পর্বতারোহীদের একটি দল। অভিজ্ঞ পর্বতারোহী আশিস গুরুং, দোর্জি শেরপা এবং জ়েনজ়েন লামাদের বক্তব্য, ‘দড়ি ধরে আমরা টানেলের ভিতর ১২০ মিটার পর্যন্ত ঢুকেছিলাম। কিন্তু বুক পর্যন্ত কাদা আর আবর্জনার কারণে আর এগোতে পারছি না। আমরা একটি ক্যামেরার ব্যাগ উদ্ধার করেছি। তবে এর চেয়ে বেশি গভীরে যেতে হলে আগে পাম্প দিয়ে কাদা ও জল বের করতে হবে।’
- Related topics -
- দেশ
- নেপাল
- বন্যা
- উদ্ধারকারী
- উদ্ধারকার্য
- মৃতদেহ উদ্ধার
- পর্বতারোহী
- ভূমিধস


