Nepal Flood Update | মিলেছে ১০৮ জনের খোঁজ! নেপালে এখনও নিখোঁজ ২৭৫ ভারতীয়
Sunday, August 30 2026, 4:00 am

Key Highlightsরিপোর্ট অনুযায়ী, নেপালের বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
নেপালের বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। নিখোঁজ ২০০০-এর বেশি মানুষ। শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নেপালের বিপর্যস্ত এলাকা থেকে ১০৮ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও ৫০ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। নিখোঁজ ২৭৫ জন ভারতীয়। খোঁজ মেলেনি ১২৮ জন ভারতীয় বংশোদ্ভূতেরও। জোরকদমে চলছে উদ্ধারকাজ।


