Nepal flash flood | ১৪৫১ মৃত্যু! নিখোঁজ ৬০০০! নেপালের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে আশঙ্কায় মন্ত্রী
Sunday, September 20 2026, 4:31 pm

Key Highlightsরবিবার নেপাল পুলিশের তরফ থেকে জানানো হয়, হড়পা বানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে গোটা দেশে।
গত ২৬ আগস্ট নেপালের মধ্যাঞ্চলে প্রবল হড়পা বানে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। রবিবার নেপালের পুলিশ হতাহতের সংখ্যা জানিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে, এখনও পর্যন্ত সেদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫১। নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগেলের আশঙ্কা, মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে। ৬ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। প্রশাসনের অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ কোটি টাকা হতে পারে। হড়পা বানে বহু এলাকায় যোগাযোগ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। সেখানে রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করে উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- হরপা বাণ
- ভূমিধস
- বৃষ্টিপাত
- মৃত্যু
- উদ্ধারকার্য


