Nepal Flash Flood | বাঁধ ভেঙে পড়ে হড়পা বান? নেপালে ফের বিপর্যয়ের কারণ অনুমান বিশেষজ্ঞদের
Sunday, October 11 2026, 2:55 pm

Key Highlightsহড়পা বানে আরুঘাট পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ড সংযোগকারী সোতির লোহার সেতু এবং কেরাউজাগামী একটি ঝুলন্ত সেতু ভেসে বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
নেপালের গোর্খা জেলায় বুধি গণ্ডকী নদীতে ভয়াবহ হড়পা বান। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ ১০ জন। ৬ জনকে উদ্ধার করেছে নেপাল সেনাবাহিনী। এই বিপর্যয়ের কারণ হিসেবে ‘ল্যান্ডস্লাইড ডাম আউটব্রাস্ট ফ্লাড’-কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্রে গোর্খা জেলার চুমচেত এলাকার কাছে একটি বড় ধরনের ভূমিধসের দৃশ্য ধরা পড়েছে। নদীর জলস্তর সকাল ৬টা ৩০ মিনিটে ৩.৬৬ মিটার থেকে বেড়ে সকাল ৮টা ৪০ মিনিটে ৮.৪৩ মিটারে পৌঁছেছে। বিপদসীমার ওপর দিয়ে বয়েছে নদীর জল। বিশেষজ্ঞদের অনুমান, নদীর প্রবাহ কোনও কারণে বাধাগ্রস্ত হওয়ায় কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়ে থাকতে পারে। জমা জলের বাড়তি চাপে হ্রদের বাঁধ ভেঙে যাওয়ায় বিধ্বংসী হড়পা বান হয়েছে।


