Nepal Flash Flood | ফের ধেয়ে আসছে হড়পা বান? বন্যা পরিস্থিতির সৃষ্টি নেপালে! আতঙ্কে স্থানীয়রা
Tuesday, September 1 2026, 10:30 am

Key Highlightsমঙ্গলবার সকালে নেপালের প্রশাসন জানিয়েছে, সেদেশের বহু জেলায় ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
বন্যা বিপর্যয়ে বিধস্ত নেপাল। এখনও পর্যন্ত ৯৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ ৪০০০-এরও বেশি। এরই মধ্যে নতুন করে চিন্তায় নেপাল প্রশাসন। মঙ্গলবার সকালে নেপালের প্রশাসনের তরফে জানানো হয়েছে, নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বন্ ধেয়ে আসতে পারে। এছাড়াও তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালধুঙ্গা, রামেচাপ-সহ বেশ কয়েকটি জেলায় জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিম নেপালে, গোর্খা, লামজুং, ডলপা, রুকুম পূর্ব, রুকুম পশ্চিম ইত্যাদিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।


