Nepal Flash Flood Update | ভূমিকম্পের জেরেই হড়পা বান? নেপাল বিপর্যয়ে প্রাকৃতিক দুর্যোগকেই দূষলেন বিদেশমন্ত্রী!
Wednesday, August 26 2026, 2:55 pm

Key Highlightsতুষারধস নেমে আটকে যায় নেপালি নদী ভোতে কোশির জলপ্রবাহ। ধসের পাথরে আটকে নদীতে তৈরি হয় কৃত্রিম হ্রদ।
বুধবার সকালে নেপালে আচমকা হড়পা বানে মৃত্যু হয়েছে ২২ জনের। নিখোঁজ ১৩৩ জন ভারতীয়-সহ বহু বিদেশি পর্যটক। নেপালের সংসদে দাঁড়িয়ে হড়পা বানের জন্যে ভূমিকম্পকেই দায়ী করেছেন নেপালের বিদেশমন্ত্রী। আজ, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে নেপালে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। মাটি কাঁপতেই হু হু করে নামতে থাকে জলরাশি। তৈরী হয় কৃত্রিম হ্রদ। হ্রদ ফেটে ‘জলবোমা’য় নিশ্চিহ্ন হয়ে যায় ভোতে কোশী নদীর দু’পাড়। পাথর-মাটি-জল-ধ্বংসস্তূপ নিয়ে ভয়াল রূপ নেয় হড়পা বান। দ্রুত চলছে উদ্ধারকাজ।


