Nepal Flash Flood | নেপালে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫৯! নিখোঁজ ৮২৬-এর বেশি মানুষ, জোরকদমে চলছে উদ্ধারকাজ
Thursday, August 27 2026, 4:48 pm

Key Highlightsসরকারি ভাবে বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা ৩৫৯ জন, ৮২৬-এর বেশি নিখোঁজ।
নেপালের ভয়াবহ হড়পা বানের পরে বৃহস্পতিবার বিকাল অবধি মৃতের সংখ্যা ৩৫৯ জন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, রাসুয়ায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, পূর্ব নওয়ালপরাসিতে ৮২টি এবং পশ্চিম নওয়ালপরাসিতে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ৮২৬ জনের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে রয়েছেন ৪৪ জন নেপাল সেনা জওয়ান, ২৮ জন নেপাল পুলিশকর্মী, ১৩ জন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য, ৫৯০ জন সাধারণ মানুষ ও পর্যটক। নেপালে থাকা ২৮৮ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ ৩২ বাঙালি পর্যটক।


