Nepal Flood Update | জানলা দিয়ে মাথা গলিয়ে বাঁচলেন বৃদ্ধা, নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,২৫২!
Friday, September 4 2026, 4:50 am

Key Highlightsসরকারি হিসেবে নেপালের বিধ্বংসী হড়পা বান বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১,২৫২ জনের প্রাণ কেড়েছে। তবে বেসরকারি হিসেব বলছে সংখ্যাটা কয়েকগুণ!
নেপালের হড়পা বানে বৃহস্পতিবার অবধি খাতায় কলমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,২৫২। বেসরকারি হিসেবে সংখ্যাটা কয়েকগুণ! নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,২১৬। বৃহস্পতিবার তিব্বতে ৫.১ মাত্রার ভূমিকম্প চিন্তা বাড়িয়েছিল। তবে বড়ো কোনো বিপদ হয়নি। হড়পা বানে মরতে মরতে বেঁচে গিয়েছেন ‘দেবীঘাট সিনিয়র সিটিজে়ন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’–এর বৃদ্ধা সদস্য ৯১ বছরের গুনা মায়া বোহরা। ভয়ঙ্কর বন্যায় ঘরের মধ্যে দিয়ে যখন কাদাজলের স্রোত বইছিল, কোনওক্রমে জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে দিয়েছিলেন তিনি। জলের উপরে মাথা ভেসে থাকাতেই এ যাত্রায় বেঁচে গিয়েছে প্রাণ। উপরের তলায় আশ্রয় নেওয়া বৃদ্ধ-বৃদ্ধাদেরও বাঁচানো সম্ভব হয়েছে।


