Nepal Flood Update | রাতারাতি তিব্বত-নেপাল সীমান্তে নতুন হ্রদ! ৭২ ঘণ্টার মধ্যেই ফেটে যেতে পারে- সতর্ক করলো চিন
Thursday, August 27 2026, 2:39 pm

Key Highlightsনেপালের ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মিলনস্থলে এই কৃত্রিম হ্রদটি তৈরি হয়েছে। এই দুই নদী তিব্বত থেকে বেরিয়ে নেপালে প্রবেশ করেছে।
ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড নেপাল। এই পরিস্থিতিতে ফের বন্যার আশঙ্কা। চিনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, নেপালের ছোছেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মিলনস্থলে তিব্বত-চিন সীমান্তের কাছে বানের জল জমে নতুন বাঁধ (ব্যারিয়ার লেক) তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হ্রদটিতে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল ছিল। অনুমান, ওই হ্রদে আরও ৩০ লক্ষ ঘনমিটার জল জমতে পারে। ফলে ৭২ ঘন্টার মধ্যেই হ্রদের প্রাকৃতিক বাঁধ ভাঙার প্রবল সম্ভাবনা রয়েছে। হ্রদকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিনের জলসম্পদ মন্ত্রক। বিপর্যয় ঘটলে কী ভাবে উদ্ধারকাজ চলবে, তাও খতিয়ে দেখা হচ্ছে।


