Nepal Flash Flood Update | ১২ ঘণ্টাতেই ভেঙেছে ‘বেরিয়ার’ লেক! নেপালে বন্ধ উদ্ধারকাজ, বিপদ কাটলো কি?
Saturday, August 29 2026, 3:40 am

Key Highlights৭২ ঘণ্টা নয়, ১২ ঘণ্টার মাথাতেই নেপাল–তিব্বত সীমান্তের 'বেরিয়ার লেক'–এর পাড় ভেঙে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হলো নেপালের রাসুয়ায়।
বৃহস্পতিবার বিকেলে চিনের তরফে 'বেরিয়ার লেক' নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। জানানো হয়েছিল, নেপাল সীমান্ত–লাগোয়া লেকের দুর্বল পাড় ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে। নেপালের রাসুয়া জেলার প্রশাসন জানিয়েছে, ১২ ঘণ্টার মধ্যেই শুক্রবার তিব্বতের গিরং সীমান্তবন্দরের কাছে প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া একটি হ্রদের বাঁধ ভেঙে পড়ে। নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় প্রায় ৯০ মিনিটের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। সব ক'টি উদ্ধারকারী দলকেই এক কিলোমিটার পিছিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা বিপদ এড়াতে উঁচু জায়গায় আশ্রয় নেন। লেকের পাড় ভাঙার জেরে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হলো নেপালের রাসুয়ায়।


