Nepal Flash Flood | একই বাড়িতে পড়ে ২৩টি মৃতদেহ! নেপালে হড়পা বানে নিখোঁজ অন্তত ৪০০০

Tuesday, September 1 2026, 6:47 am
Nepal Flash Flood | একই বাড়িতে পড়ে ২৩টি মৃতদেহ! নেপালে হড়পা বানে নিখোঁজ অন্তত ৪০০০
highlightKey Highlights

নেপালের বন্যাকবলিত এলাকা নুয়াকোটে একটি বাড়ি থেকে অন্তত ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


দুর্যোগ কেটে গেলেও নেপাল বিপর্যয়ের ভয়াবহতা এখনও কাটেনি। মঙ্গলবার সকাল অবধি পাওয়া খবর অনুযায়ী, হড়পা বানে ডুবে মৃত্যু হয়েছে ৯৬২ জনের। এদিন নুয়াকোটে একটি বাড়ি থেকে ২৩টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৪ হাজার মানুষ। বেশিরভাগ মৃতদেহ নদীর অনেক নীচের দিকে মিলেছে। ফলে দেহ শনাক্তকরণে সমস্যায় পড়েছে প্রশাসন। ভোটকোশী-ত্রিশূলি নদীর উপর দিয়ে প্রবল জলস্রোত নেমে এসে বহু বাড়িঘর, যানবাহন, রাস্তা ও সেতু ভাসিয়ে নিয়ে গিয়েছে। ফলে উদ্ধারকাজেও বেগ পেতে হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File